বিটকয়েনের মূল্য ছাড়ালো ১০ হাজার ডলার

২৭ জুলাই, ২০২০ ১৩:০৫  
জুন মাস থেকেই নিরবে বাড়ছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম। প্রথম বারের মতো এই মূল্য এক লাফে ছাড়িয়েছে ১০ হাজার ডলার। গত সাত দিন ধরেই প্রায় ১১ শতাংশ হারে বাড়ছে বিটকয়েনের মূল্য বাড়ছে। গত সপ্তাহে শেয়ার বাজারে সোনার দাম বাড়তে থাকায় ইকুইটি মার্কেট সংগ্রাম করার মুহূর্তেই এমন উল্লম্ফন হলো বিটকয়েন মূল্যের। এমন পরিস্থিতে বাজার বিশ্লেষকরা মনে করছেন, করোনাভাইরাস মহামারী থেকে অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলায় সারা বিশ্বের সরকারের উদ্দীপক পদক্ষেপও বিটকয়েনকে সমর্থন করতে পারে। কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, সোমবার সিঙ্গাপুরের সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের লেনদেন হয়েছে ১০,১৯৬.২৭ ডলারে। ২৪ ঘণ্টায় মূল্য বেড়েছে ২.৫৫ শতাংশ। এর আগে ৩ জুন সর্বশেষ বিটকয়েনের মূল্য ১০ হাজার ডলার ছাড়িয়েছিলো।